,

কারিনা চান না ছেলেরা সিনেমায় এসে তারকা হোক

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। ২০১২ সালে বলিউড তারকা সাইফ আলী খানকে বিয়ে করেন তিনি। ইতোমধ্যে কারিনার কোল আলো করে এসেছে দুই সন্তান। তাদের একজনের নাম তৈমুর, অন্যজনের নাম জাহাঙ্গীর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা জানিয়েছেন, দুই ছেলের কেউ অভিনয়ে আসুক সেটা চান না তিনি।

কারিনা বলেন, ছয় মাস বয়সে বেশি মানুষ পছন্দ করত না তৈমুর, কিন্তু জাহাঙ্গীর সেটা করছে। তৈমুরের ব্যক্তিত্ব অনেকটাই ওর বাবা সাইফের মতো। জাহাঙ্গীর আমার ও সাইফের দু’জনেরই ব্যক্তিত্ব পেয়েছে।

কেমন মা হতে চান? এমন প্রশ্নের জবাবে কারিনা বলেন, আমি চাই আমার দুই পুত্রই শতভাগ ভদ্রলোক হোক। আমি চাই মানুষ বলুক, তারা ভালোভাবে লালিত-পালিত হয়েছে। তাহলেই আমি ভাবব আমার জীবন সার্থক।

ছেলেরা সিনেমায় এসে তারকা হোক, এমনটা চান না কারিনা। তার ভাষ্য, আমি চাইনা ওরা সিনেমার নায়ক হোক। আমি খুশি হব, যদি তৈমুর এসে আমাকে বলে- আমি অন্য কিছু করতে চাই। সেটা মাউন্ট এভারেস্ট আরোহণও হতে পারে; যেটা তার পছন্দ। আমি আমার ছেলেদের পাশে দাঁড়াতে এবং সমর্থন করতে চাই।

সন্তানদের সব বিষয়ে অতিরিক্ত নাক গলাতে বিশ্বাসী নন এ অভিনেত্রী। তার কথায়, ‘আমি চাপিয়ে দেওয়ায় বিশ্বাসী নই। আমি চাই ওরা নিজেরা পড়ে গিয়ে শিখুক। কারণ এভাবেই আমার মা আমাদের শিখিয়েছে। আমার মা কোনোদিনও কোনো কিছু আমাদের উপর চাপিয়ে দেওয়ায় বিশ্বাসী ছিলেন না। বলতেন, নিজেই নিজের জীবনের সিদ্ধান্ত নাও। কোনো ভুল হলে সেটা থেকেই শিক্ষা নাও। আমিও বিশ্বাস করি সেই পন্থায়। বিশ্বাস করি, নিজের ভুল থেকেই সবচেয়ে বড় শিক্ষা লাভ করা যায়। দুই ছেলেক সেভাবেই বড় করতে চাই।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য