বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শায়েস্তাগঞ্জে কাভার্ড ভ্যানচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

news-image

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন।

সোমবার (১৬ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নছরতপুর গেট সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নছরতপুর নামক স্থানে শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে আসা অলিপুরগামী অটোরিকশা ও ঢাকা থেকে ছেড়ে আসা কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ ছয় যাত্রী ঘটনাস্থলেই মারা যান। তাদের মধ্যে দুইজন নারী ও চারজন পুরুষ।

নিহতরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের শ্রীবাউর গ্রামের মো. আবুল মিয়ার ছেলে আহাদ মিয়া (৩০), তার স্ত্রী শাহেনা আক্তার (২৫), একই গ্রামের সফর আলীর ছেলে রাজু মিয়া (২২), আকবর আলীর স্ত্রী মোছা. রাহেলা আক্তার( ২৩), একই উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ফান্দ্রাইল গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে সোহাগ মিয়া (২০) ও একই উপজেলার উবাহাটা ইউনিয়নের বরমপুর গ্রামের হাজী আনফর উল্লার ছেলে আলাউদ্দিন (২৭)।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল