,

আফগান যুদ্ধ শেষ : তালেবান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বছর ধরে চলা যুদ্ধের অবসান, কাবুলে ফিরে আফগান যুদ্ধ শেষ, এমন ঘোষণা দিয়েছে সশস্ত্র গোষ্ঠী তালেবান। তালেবান মুখপাত্র মোহাম্মদ নাইম আফগান যুদ্ধ অবসানের ঘোষণা দিয়ে বলেন, তাদের শাসন পদ্ধতি ও কাঠামো শিগগিরই স্পষ্ট করা হবে। তিনি বলেন, কোনও কূটনৈতিক কাঠামো কিংবা তাদের কোনও কার্যালয়কে লক্ষ্যবস্তু বানানো হয়নি। সব কূটনীতিক মিশন এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। খবর রয়টার্সের।

তালেবানের এই মুখপাত্র আরও বলেন, আমরা যা চেয়েছিলাম সেই লক্ষ্যে পৌঁছেছি, দেশের স্বাধীনতা ও জনগণের মুক্তি। তিনি আরও বলেন, তালেবান মনে করে না বিদেশি কোন বাহিনী আফগানিস্তানে তাদের ব্যর্থতার পুনরাবৃত্তি ঘটাবে।

আফগান প্রেসিডেন্ট প্যালেস নিয়ন্ত্রণে নেওয়ার পর এবং মার্কিন সেনারা দেশটির মাটি ছাড়ার পর এমন ঘোষণাই দিল দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাওয়া তালেবান।

কাবুল এয়াপোর্টে যখন হাজার হাজার মানুষ দিশেহারা হয়ে ঘুরছে তখন তাদের কথা না ভেবেই দেশ ছাড়েন দেশটির প্রেসিডেন্ট আশরাফ গানি। ফলে তীব্র সমালেচনার মুখে পড়েছেন গানি। যদিও তিনি বলেছেন, রক্তপাত যেন না হয় সেকারণেই দেশ ছেড়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য