,

সবার জন্য ‘সাধারণ ক্ষমা’ ঘোষণা তালেবানের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বর্তমান আফগান প্রশাসনের বিভিন্ন পদে কর্মরত অথবা অতীতে পশ্চিমাদের পক্ষে কাজ করা সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে আফগানিস্তানে ক্ষমতা দখলের দ্বারপ্রান্তে থাকা তালেবান। রোববার সশস্ত্র গোষ্ঠীর মুখপাত্র সুহেইল শাহীন এক টুইটে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, যারা এর আগে ‘আগ্রাসনবাদীদের’ জন্য কাজ করেছেন বা তাদের সাহায্য করেছেন অথবা এখন যারা ‘দুর্নীতিবাজ’ কাবুল প্রশাসনের বিভিন্ন পদে কর্মরত– আইইএ (ইসলামিক আমিরাত অব আফগানিস্তান) তাদের সবার জন্য দরজা খোলা রেখেছে এবং এরই মধ্যে ক্ষমা ঘোষণা করেছে। আমরা তাদের আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি, যেন তারা দেশ ও জাতির সেবায় কাজ করতে এগিয়ে আসেন।

এর আগে সশস্ত্র গোষ্ঠীর এ মুখপাত্র বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমরা আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি ও অন্য নেতাদের আমাদের সঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি।

তালেবান নারীদের বিষয়ে আগের রক্ষণশীল অবস্থা থেকে সরে আসবে বলেও জানিয়েছেন তিনি। শাহীন বলেন, আফগান নারীরা চাইলে বাড়ির বাইরে বের হতে পারবেন, তবে অবশ্যই হিজাব পরতে হবে।

তিনি আরও জানান, তালেবানরা ক্ষমতা গ্রহণের পর গণমাধ্যমকে সমালোচনা করার অনুমতি দেওয়া হবে। কিন্তু সচেতনভাবে সংবাদ পরিবেশন করতে হবে এবং শাস্তিযোগ্য অপরাধের বিচার আদালত পর্যন্তই সীমাবদ্ধ থাকবে।

তালেবানের এই মুখপাত্র বলেন, আমি কাবুলের বাসিন্দাদের আশ্বস্ত করছি, তাদের সম্পত্তি, বাড়িঘর এমনকি জীবন নিরাপদ থাকবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য