,

আরও ১৯৮ ডেঙ্গু রোগী হাসপাতালে

news-image

বিশেষ সংবাদদাতা : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ১৯৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৮৯ জন ঢাকায় এবং ঢাকার বাইরের হাসপাতালে ৯ জন ভর্তি হন।

এ নিয়ে সারা দেশে হাসপাতালে ভর্তি থাকা মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৯ জনে। তাদের মধ্যে ঢাকায় ৯৬০ জন ও ঢাকার বাইরে ৮৯ জন ভর্তি রয়েছেন।

আজ (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ভর্তি ১৯৮ জনের মধ্যে রাজধানী ঢাকায় সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৫২ জন ও বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে ১৩৭ জনসহ মোট ১৮৯ জন রোগী ভর্তি হন।

অন্যদিকে ঢাকার বাইরের ৯ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ১ জন ও খুলনা বিভাগে ১ জন ভর্তি হন।

এছাড়া চলতি মওসুমে ডেঙ্গু সন্দেহে মৃত ২৫ জনের তথ্য পর্যালোচনার জন্য আইইডিসিআরে পাঠানো হয়।

পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ আগস্ট পর্যন্ত রাজধানীসহ সারা দেশে সর্বমোট ৬ হাজার ১০০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ২৬ জন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য