,

বিএনপি সাম্প্রদায়িক শক্তির নির্ভরযোগ্য ঠিকানা : কাদের

news-image

নিউজ প্রতিবেদক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তির নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি।’

রোববার নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এ দেশের রাজনীতিতে কর্ম-সম্পর্কের যে অলঙ্ঘনীয় দেয়াল সৃষ্টি করেছে বিএনপি, একুশে আগস্ট গ্রেনেড হামলা করে সে দেয়াল আরও উঁচু করে দিয়েছে তারা।’

তিনি বলেন, ‘৩২ নম্বরের সিঁড়িতে নিথর পড়ে থাকা শরীর শুধু একজন জাতির পিতার নয়, একজন স্বাধীনতার স্থপতির। সে রক্তাক্ত নিথর শরীর ছিল সবুজ-শ্যামল বাংলার প্রতীক। মাটি ও মানুষের আজন্ম ধারকের বুক বিদীর্ণ করেনি বুলেট, করেছিল তারই অর্জিত বাংলাদেশের পতাকার মতো উদার লাল-সবুজের হৃদয়।’

ওবায়দুল কাদের বলেন, ‘পৃথিবীর ইতিহাসে অনেক রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে, কিন্তু বাংলাদেশে ১৫ আগস্টের হত্যাকাণ্ড ছিল এক নির্মম, নিষ্ঠুরতম হত্যাকাণ্ড।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে নগর ভবনে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য