,

নতুন ফিচার নিয়ে হাজির ফেসবুক

news-image

অনলাইন ডেস্ক : এবার মেসেঞ্জারের ভিডিও ও ভয়েজ কলের ক্ষেত্রে ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ সিস্টেম নিয়ে হাজির হয়েছে ফেসবুক। এতদিন এটি মেসেঞ্জারের টেক্সট ভার্সনে চালু ছিল। এখন কলের ক্ষেত্রেও এই গোপনীয়তার নীতিমালা অনুসরণ করবে টেক জায়েন্ট প্রতিষ্ঠানটি। এছাড়া, ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ ফিচারের ক্ষেত্রেও আপডেট এনেছে ফেসবুক।

সম্প্রতি এক ব্লগ পোস্টে ফেসবুক জানায়, ২০১৬ সাল থেকেই ফেসবুকে টেক্সট মেসেজের ক্ষেত্রে ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ চালু রয়েছে। কিন্তু বিগত কয়েক বছরে অডিও ও ভিডিও কলের পরিমাণও দ্রুত বেড়ে যওয়ায় এবার অডিও ও ভিডিও কলের ক্ষেত্রে এই পরিবর্তন আনা হল।

ফেসবুক জানিয়েছে, ইনস্টাগ্রামেও এই ধরনের পদক্ষেপ গ্রহণ করার ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে। তবে আপাতত কয়েকটি দেশে পরীক্ষামূলক ভাবে তা প্রয়োগ কর দেখা হবে। এছাড়াও গ্রুপ চ্যাট, গ্রুপ ভয়েজ ও ভিডিও কলের ক্ষেত্রেও এই ব্যবস্থা চালু করা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু হবে বলে জানিয়েছে ফেসবুক।
এদিকে ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ ফিচারের ক্ষেত্রে নতুন আপডেট এনেছে ফেসবুক। এবার এই ফিচারে যুক্ত হল ‘টাইমার কন্ট্রোল’। অর্থাৎ ইউজাররাই ঠিক করে নিতে পারবেন মেসেজ মুছে দেওয়ার সময়সীমা। সেই সময়ের পর অটো মুছে যাবে মেসেজ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য