,

কুয়েতে আগুনে পুড়ে তিন বাংলাদেশির মৃত্যু

news-image

প্রবাস ডেস্ক : আবদালি এলাকায় একটি কৃষি খামারে আগুন লেগে তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন। শনিবার স্থানীয় সময় রাত ১টার দিকে কৃষিকাজে নিয়োজিত প্রায় ২০ বাংলাদেশির আবাসস্থলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আহতদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। মর্মান্তিক দুর্ঘটনার শিকার বাংলাদেশিদের বাড়ি সিলেট অঞ্চলে। খুরশিদ আলী (৪৮) গোয়াইনঘাট। তিনি ২০ বছর ধরে সেখানে কাজ করতেন।

কামাল উদ্দিন (৫১) জেলা মৌলভীবাজার, উপজেলা জুড়ি, গ্রাম মাগুরা। তিনি প্রায় ২ যুগ ধরে একই কোফিলের (মালিক) কাজ করতেন।

মোহাম্মদ ইসলাম (৩২) জেলা সিলেট, কানাইঘাট, গ্রাম বাটিভারা ফইত। তিনি প্রায় ৬ বছর ধরে একই কোফিলের কাজ করতেন।

দুর্ঘটনার শিকার ও প্রত্যক্ষদর্শীরা অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে কিছুই বলতে পারছেন না। তবে ধারণা করা হচ্ছে, গ্যাস কিংবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

অগ্নিকাণ্ডের ঘটনায় আহত মোহাম্মদ আলকাছ নামে একজন প্রবাসী বাংলাদেশি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা চিকিৎসা নিয়ে ঘরে ফিরেছেন।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান ও শ্রম কাউন্সেলর আবুল হুসেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ দেশে পাঠানো ও আহতদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য