,

দেশেই তৈরি হবে সিনোফার্মের টিকা

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস প্রতিরোধে চীনের তৈরি সিনোফার্ম টিকা দেশে উৎপাদনে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। আগামী সোমবার বাংলাদেশ সরকার, সিনোফার্ম ও ইনসেপ্টার মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হবে।

রাজধানীর মহাখালীতে অবস্থিত বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস’র মিলনায়তনে সোমবার দুপুর ৩টায় এই চুক্তি স্বাক্ষর হবে বলে জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস।

চুক্তি সম্পাদন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এবং বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এর আগে, পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, বাংলাদেশের ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের সঙ্গে চীনের সিনোফার্ম যৌথ উদ্যোগে টিকা তৈরির সমঝোতা হয়েছে। শিগগিরই যৌথ টিকা উৎপাদনের চুক্তি স্বাক্ষরিত হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য