,

টিকা নিয়ে সত্য-মিথ্যা ইস্যু খোঁজার অপপ্রয়াস চলছে : কাদের

news-image

জ্যেষ্ঠ প্রতিবেদক : গণটিকা নিয়ে সত্য-মিথ্যার বেসাতি করে ইস্যু খোঁজার অপপ্রয়াস চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (১৪ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

ওবাদুল কাদের বলেন, ‘১৫ আগস্ট নির্মম হত্যাযজ্ঞ চালিয়েও প্রতিক্রিয়াশীল চক্র থেমে থাকেনি, তারা ৩ নভেম্বর জাতিকে নেতৃত্বশূন্য করতে কারা অভ্যন্তরে হত্যা করেছিল জাতীয় চার নেতাকে। এরপর ষড়যন্ত্র পেয়েছে নবরূপ। পরবর্তীতে প্রকাশ্য দিবালোকে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে একুশে আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছিল সন্ত্রাসবিরোধী সমাবেশে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার সরকার করোনার শুরু থেকেই নানা সীমাবদ্ধতা নিয়ে সংকট মোকাবিলা করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তার দূরদর্শী নেতৃত্বে প্রথম ঢেউ মোকাবিলা করেন। দ্বিতীয় ঢেউয়ে জীবন ও জীবিকার মাঝে ভারসাম্যমূলক পদক্ষেপ নেয়ার মাধ্যমে তিনি এ চ্যালেঞ্জ মোকাবিলা করছেন।’

গণটিকা কার্যক্রম বাস্তবায়ন এবং সরবরাহ নিয়ে যেসব কথা উঠছে তা বাস্তবে গ্রহণযোগ্য নয় উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বর্তমানে বিভিন্ন দেশ ও উৎস থেকে টিকা আসছে, আগামী ছয় মাস টিকা আসা অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ‘গণটিকা কার্যক্রমে জনমানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অত্যন্ত আশাব্যঞ্জক, কিন্তু কেউ কেউ গণটিকা গ্রহণে জনগণের এ আগ্রহ ভালো চোখে দেখছে না। তারা এ নিয়ে সত্য-মিথ্যার বেসাতি করে ইস্যু খোঁজার অপপ্রয়াস চালাচ্ছে।’

কাদের বলেন, ‘গণটিকা কার্যক্রম অব্যাহত থাকবে। একদিকে টিকা আসতে থাকবে অপরদিকে টিকা প্রদান অব্যাহত থাকবে। টিকা নিয়ে কোনো সংকট নেই, আগামীতেও হবে না।’ তিনি এ নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার জন্য অপপ্রচারকারীদের প্রতি আহ্বান জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চিকিৎসক সমাজকে মানবসেবার ব্রত নিয়ে মানুষের পাশে থাকা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘একজন অসহায় মানুষের রোগমুক্তি হলে এবং খেটে খাওয়া মানুষ খেতে পারলে বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দীন আহমেদের সভাপতিত্বে সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, বিএমএ’র সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

সভায় আরও বক্তব্য রাখেন স্বাচিপের সভাপতি ডা. ইকবাল আর্সেনাল, সাধারণ সম্পাদক ডা. এমএ আজিজ, আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য