,

খালেদার ৬ জন্মদিন বড় তামাশা : কাদের

news-image

নিউজ প্রতিবেদক : বিএনপি যাকে দেশনেত্রী বলে তার জন্মদিন ছয়টি। এর চেয়ে বড় তামাশা আর কিছু নেই’, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বিএনপি মহাসচিবের কাছে জানতে চান, ‘আপনারা কর্মসূচি পরিবর্তন করেছেন। কিন্তু বেগম খালেদা জিয়ার ভুয়া জন্মদিনের কর্মসূচি তো রয়েই গেল। এর শেষ কোথায়?’

শনিবার সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ উদার গণতন্ত্র এবং রাজনীতিতে বিশ্বাসী বলে এত রক্তঘাতের পরও এদেশে আপনারা রাজনীতি করার সুযোগ পাচ্ছেন। পৃথিবীর রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুরতম হত্যাকাণ্ড ১৫ আগস্ট। রক্তাক্ত বিশ্বাসঘাতকতার কালিমালিপ্ত অধ্যায় ৭৫-এর ১৫ আগস্ট।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

এছাড়া বিএসএমএমইউতে বক্তব্য রাখেন স্বাচিপ সভাপতি ডা. ইকবাল আর্সনাল, সাধারণ সম্পাদক ডা. এমএ আজিজ, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য