,

জীবন-জীবিকার তাগিদে বিধিনিষেধ তোলা হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : জীবন-জীবিকার তাগিদে বিধিনিষেধ তুলে নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, এখন আমাদের স্বাস্থ্যবিধি, টিকা আর মাস্কেই ভরসা করতে হবে।

শনিবার (১৪ আগস্ট) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডা. মিল্টন হলে জাতির পিতার ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জীবন-জীবিকার স্বার্থে ও অর্থনীতি যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য লকডাউন শিথিল করা হয়েছে। আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক পরুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। মনে রাখতে হবে জীবনের মূল্য অনেক বেশি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সারাদেশে করোনা টিকা কার্যক্রম বেগবান করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, চীনে থেকে সাত কোটি টিকা নভেম্বরের মধ্যে পেয়ে যাব। আরও অন্য জায়গা থেকে টিকা আসছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এখন পুরো পৃথিবী এই দুর্যোগে আক্রান্ত হয়েছে। মারা গেছে ৪০ লাখের বেশি মানুষ। তবে আমাদের দেশে অন্য দেশের তুলনায় করোনা নিয়ন্ত্রণে আছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য