,

গাজীপুরে ট্রেন-লরি সংঘর্ষ, ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেল যোগাযোগ বন্ধ

news-image

জেলা প্রতিনিধি : গাজীপুর সদর উপজেলার মিরেরবাজার এলাকায় গ্যাসবাহী লরির সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচজন পথচারী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের সব ধরনের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।

টঙ্গী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হালিমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জিএমআই এলপিজি গ্যাসের একটি লরি মিরেরবাজার রেললাইন পার হওয়ার সময় যাত্রীবাহী তিতাস ট্রেনের সঙ্গে সরাসরি ধাক্কা লাগে। এতে গ্যাসবাহী লরির পেছনের অংশ ভেঙে যায়।

এই রেলওয়ে কর্মকর্তা আরও জানান, দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের সব ধরনের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাকবলিত লরিটি সরিয়ে নেয়ার কাজ করছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য