,

পদ্মা সেতু নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে: কাদের

news-image

মুন্সীগঞ্জ প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস ও সক্ষমতা সোনালী ফসল। পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে। দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে। সর্ষের মধ্যে ভূত আছে কিনা খুঁজে দেখতে হবে।

শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা সেতু এলাকা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরো বলেন, পদ্মা সেতুর পিলারে আগে যে ধরনের আঘাত লেগেছে, আজকেও সকালে ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। এটাকে নিছক কোনো দুর্ঘটনা বা চালকের অদক্ষতা বলে এড়িয়ে যাওয়া ভুল হবে। এখনে কোনো ষড়যন্ত্র আছে কিনা, অন্তর্ঘাত আছে কিনা, সেটা আজকে তদন্ত করে দেখা হবে।

ওবায়দুল কাদের আরও বলেন, পদ্মা সেতু আমাদের জাতীয় সম্পদ। জাতীর অনুভুতিতে আঘাত করা হচ্ছে। জাতীয়ভাবে মানুষ আহত হচ্ছে। কেন বারবার আঘাত করা হচ্ছে সেটা খতিয়ে দেখবো। আগামী বছর প্রধানমন্ত্রী সেতু উদ্বোধন করবেন। আজ সন্ধ্যায় এ বিষয়ে সভা হবে। সভায় এটা তুলে ধরা হবে।

এ সময় উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব মো. আবু বক্কর ছিদ্দিক, পদ্মা সেতুর প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম, বিআইডব্লিউটি’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান সৈয়দ তাজুল ইসলাম, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক কাজী নাহীদ রসুল, পুলিশ সুপার আব্দুল মোমেন, পদ্মা সেতুর নিরাপত্তার দায়িত্বে থাকা ৯৯ কম্পোজিট বিগ্রেডের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল কামরুল হাসান, বিআইডব্লিউটিসি’র পরিচালক (বাণিজ্য) আসিকুজ্জামান প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য