,

হাসপাতালের ৬ তলা থেকে পড়ে ডেঙ্গু রোগীর মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পুরান ঢাকার ন্যাশনাল হাসপাতালের ছয় তলা থেকে পড়ে হাবিবুর রহমান (১৮) নামের এক শিক্ষার্থী মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন। অতিরিক্ত শারীরিক দুর্বলতার কারণে হাঁটাহাটি করার সময় তিনি পড়ে যান। বলে তার স্বজনরা জানিয়েছেন।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত হাবিবুরের বড় ভাই সোহাগ হোসেন জানান, সে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। গত ১০ আগস্ট ডেঙ্গু জ্বর নিয়ে পুরান ঢাকার ন্যাশনাল হাসপাতালে ভর্তি হয়। রাতের দিকে ওই হাসপাতালের ছয় তলায় হাঁটাহাঁটি করার সময় অতিরিক্ত দুর্বল থাকায় ছয়তলা থেকে নিচে পড়ে সে গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি বরগুনা সদরের নিশানবাড়ীয়া গ্রামে। বর্তমানে সবুজবাগের মাদারটেকে পরিবারের সঙ্গে থাকত হাবিবুর।

গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, পুরান ঢাকার ন্যাশনাল হাসপাতাল থেকে এক ডেঙ্গু রোগী পড়ে গিয়ে ঢাকা মেডিকেলে আসার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য