,

পরীক্ষা নেয়ার পূর্ণ প্রস্তুতি রয়েছে: শিক্ষামন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরের মাঝামাঝি এইচএসসি পরীক্ষা নেয়ার সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে। সেজন্য সংক্ষিপ্ত সিলেবাসের ওপর অ্যাাসাইমেন্ট কার্যক্রম চলছে। আশা করি করোনা পরিস্থিতি উন্নতি হলে ওই সময়ে দুটি পরীক্ষা নিতে পারবো।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহিলা আওয়ামী লীগের আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ শেষে সংবাদিকদের এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি অনুকূলে আসলে নভেম্বরে এসএসসি, ডিসেম্বরের মাঝামাঝি এইচএসসি পরীক্ষা নেয়া হবে। তবে পরিস্থিতি যদি অনুকূলে না আসলে গত বছর যেভাবে সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল দেয়া হয়েছে সেভাবে দেয়া হবে। তবে আমরা এখনও পরীক্ষা নিয়েই ফল দিতে চাই।

তিনি বলেন, শিক্ষার্থীদের যাতে প্রস্তুতির কোন ঘাটতি না হয়, সংক্ষিপ্ত সিলেবাস ওইভাবে ডিজাইন করা হয়েছে। আশা করি শিক্ষার্থীদের প্রস্তুতিতে কোন সমস্যা হবে না। একই সঙ্গে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম চলছে। কার্যক্রম আরও জোরদার করা হবে।

এর আগে গতকাল বুধবার (১১ আগষ্ট) সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে সরকার চিন্তা-ভাবনা করছে বলে মিন্টো রোডের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

তিনি বলেন, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সার্বিক প্রস্তুতি নিয়ে কাজ করছে সরকার। আগামী সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে সরকার চিন্তাভাবনা করছে। তবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত স্কুল-কলেজ খুলছে না।

মন্ত্রী বলেন, এখনই অটোপাসের চিন্তা নয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে নভেম্বর -ডিসেম্বরে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেয়া হবে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দফায় দফায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়িয়ে সর্বশেষ তা আগামী ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য