,

আলফাডাঙ্গার প্রাণ ‘মুজিব শতবর্ষ পার্ক’

news-image

জেলা প্রতিনিধি : পাঁচ একর জায়গার প্রায় পুরোটা ছিল জঙ্গল। লতা-গুল্মে ভরা স্যাঁতস্যাঁতে পরিবেশ। ছিল পরিত্যক্ত পুকুর। উপজেলা কমপ্লেক্স হলেও এদিকটায় মানুষের আনাগোনা ছিলই না। সেই বুনো জঙ্গল এখন আলফাডাঙ্গাবাসীর প্রাণ। বিনোদনের প্রধান কেন্দ্র। নির্মল আনন্দ আর সবুজের সমারোহে বুকভরা শ্বাস নিতে এখানে বিনোদনপ্রেমীরা ছুটে আসেন দূর-দূরান্ত থেকেও।

পার্কটির প্রতিটি ইঞ্চিই যেন সেজেছে সবুজ আর নির্মল বিনোদনের উপকরণে। ফরিদপুর সদর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত পার্কটির নাম ‘মুজিব শতবর্ষ পার্ক’। মধুমতি নদীর তীরে, নড়াইল জেলার সীমানা সংলগ্ন আলফাডাঙ্গা উপজেলা সদরে গড়ে উঠেছে এ মনোমুগ্ধকর বিনোদনকেন্দ্র।

সম্প্রতি পার্কটি উদ্বোধন করেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন। ছয়টি ইউনিয়ন নিয়ে গড়ে ওঠা ছোট্ট এ উপজেলায় বিনোদন বলতে ছিল বর্ষা মৌসুমে মাঝে মধ্যে নদীতে নৌকা নিয়ে ঘোরাঘুরি। সারাবছর শিশু কিংবা পরিবার নিয়ে বেড়ানোর মতো কোনো বিনোদনকেন্দ্র গড়ে ওঠেনি দীর্ঘদিন। মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে গড়ে ওঠা পার্কটি এখন গোটা উপজেলার প্রাণ।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, পুরো বিষয়টি বাস্তবায়নে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান জাহিদের।

তিনি এ বিষয়ে বলেন, এখন পর্যন্ত ৩২ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা এখানে এসেছেন আর গেছেন। অধিকাংশ ছিলেন ভারপ্রাপ্ত। কেউ ছয় মাসের বেশি থাকতে চান না এখানে। বিষয়টি নিয়ে ভেবে দেখলাম এখানকার পরিবেশ পছন্দ না হওয়ায় তারা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে চান না। সেজন্য এ প্রচেষ্টা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য