সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় আরও ১৬ মৃত্যু

news-image

জেলা প্রতিনিধি : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা পজিটিভি ছিলেন ছয়জন। বাকি ১০ জন উপসর্গ নিয়ে মারা যান।

মৃতদের মধ্যে ময়মনসিংহ জেলার ১৩ জন, নেত্রকোনা, গাজীপুরের ও পাবনার একজন করে রয়েছেন।

শুক্রবার (১৩ আগস্ট) সকালে হাসপাতালের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনা পজিটিভ অবস্থায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের সুখরঞ্জন (৬৫), আব্দুল সালাম (৭৫), মুক্তাগাছা উপজেলার মমতা বেগম (৪৫), ফুলবাড়ীয়া উপজেলার হাসিনা বেগম (৬০), নেত্রকোনার দুর্গাপুর উপজেলার আয়েশা (৬৫) এবং পাবনা সদরের অন্তিমা সরকার (৬৫)।

করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ার হলেন- ময়মনসিংহ সদরের হাসিনা খাতুন (৬৫), মফিজুল ইসলাম (৬০), তারাকান্দার ইস্রাফিল (৫৫), গফরগাঁওয়ের রানুজা আক্তার (৫০), সোহরাব (৮০), ফুলবাড়ীয়ার আজিজুল হক (৯০), ধোবাউড়ার মমেনা (৪০), গৌরীপুরের হযরত আলী (৫৪), ভালুকার শাহনাজ জামান (৪৫) এবং গাজীপুর শ্রীপুরের রোকসানা (৫৫)।

হাসপাতালের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৫২ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে ভর্তি রোগী সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৯৬ জন। এছাড়া আইসিউতে ২২ জন চিকিৎসাধীন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬০ জন।

এদিকে, সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭১টি নমুনা পরীক্ষায় ১৮২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। শনাক্তের হার ১৬ দশমিক ৯৯ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৮ হাজার ৮৫৬ জন। সুস্থ হয়েছেন ১৩ হাজার ৮৭৯ জন।

 

এ জাতীয় আরও খবর

গুলশান–বাড্ডা এলাকায় পাইপলাইন ক্ষতিগ্রস্ত, একাধিক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

জনপ্রশাসনের প্রতিটি পদই গুরুত্বপূর্ণ, কোনো পদই স্থায়ী নয়: তারেক রহমান

বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, পশ্চিমবঙ্গ ভোট গণনার কারণে সীমান্তে কড়াকড়ি

দেশে কোরবানির পশুর পর্যাপ্ত সরবরাহ, আমদানির প্রয়োজন নেই: মন্ত্রী

নুসরাতের গেজেট ঠেকাতে মনিরার আবেদন, সিদ্ধান্তে অপেক্ষা আদালতের

বিএনপি নেতা আটকের প্রতিবাদে কুমিল্লায় থানা ঘেরাও, বাস টার্মিনাল অবরোধ

ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় নোটিশ, না মানলে পরোয়ানা

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ সম্পন্ন

জ্বালানি সংকট সামলাতে সংসদীয় বিশেষ কমিটির কাজ শুরু

এপ্রিলে রেমিট্যান্স ৩.১ বিলিয়ন ডলার ছাড়াল, বেড়েছে প্রবাহ

পুলিশের আরও ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ