,

গানে গানে রান্না শেখাবেন ড. মাহফুজুর রহমান

news-image

বিনোদন প্রতিবেদক : বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। প্রতি ঈদেই তিনি গান নিয়ে হাজির হন। তার একক গানের অনুষ্ঠান প্রচার হতে দেখা যায়। সেগুলো বেশ আলোচনায় আসে।

গানের পর এবার রান্নার অনুষ্ঠান নিয়ে আসছেন ড. মাহফুজুর রহমান।

এটিএন বাংলার সাপ্তাহিক অনুষ্ঠান ‘ফার্মফ্রেশ উইকলি নিউ রেসিপি’তে রান্না করতে দেখা যাবে তাকে। বিভিন্ন খাবার তৈরির পদ্ধতি আর খাবারের পুষ্টিগুণের তথ্য নিয়ে এ অনুষ্ঠানটি সাজানো হয়।

এখানে নিয়মিত আমন্ত্রণ জানানো হয় বিভিন্ন পেশার অতিথিদের। অনুষ্ঠানটির একটি বিশেষ পর্বে অতিথি হিসেবে নিজ হাতে রান্না করতে দেখা যাবে ড. মাহফুজুর রহমানকে।

অনুষ্ঠানে দর্শকের জন্য বাড়তি পাওয়া হিসেবে থাকছে মাহফুজুর রহমানের খালি গলার গান।

জানা যায়, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সম্প্রতি একটি পর্বের দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। শিগগিরই এটিএন বাংলার পর্দায় অনুষ্ঠানটি প্রচার হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য