,

ঢাকার কিছু এলাকায় আজ ২ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার দুই ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া কিছু এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

তিতাস জানায়, গ্যাস পাইপ লাইন প্রতিস্থাপনের জন্য বড় মগবাজারের জাহাবক্স লেন (গাবতলা) এলাকায় আজ কাজ করা হবে। এ জন্য তৎসংলগ্ন কিছু এলাকার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আর কিছু এলাকায় গ্যাসের স্বল্প চাপ থাকবে।

তিতাস জানায়, গ্যাস পাইপ লাইন প্রতিস্থাপনকাজের জন্য আজ বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত দুই ঘণ্টা কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, সেগুলো হলো বড় মগবাজার তালতলা গলি, জাহাবক্স লেন, গাবতলা, ওহাব সড়ক, নয়াটোলা, চেয়ারম্যান গলি, মধুবাগ ও তৎসংলগ্ন এলাকা।

আর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য