বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ব্যর্থতার দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত’

news-image

অনলাইন প্রতিবেদক : করোনা মহামারি মোকাবিলায় ব্যর্থতার দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে রাজধানীর বনানী কবরস্থানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ জানান।

কোকোর ৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে দলীয় নেতাকর্মীরা তার কবরে ফুলেল শ্রদ্ধা জানান এবং তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।

পরে মির্জা ফখরুল বলেন, ‘অপরিকল্পিত লকডাউন, অপরিকল্পিত টিকা ব্যবস্থাপনা- সবমিলিয়ে সরকার ব্যর্থ। অবিলম্বে সরকারের পদত্যাগ করা উচিত।’

তিনি বলেন, ‘করোনা মোকাবিলায় সরকার ব্যর্থ। টিকা ব্যবস্থাপনায় নৈরাজ্য সৃষ্টি করে সরকার জনগণের জীবন বিপন্ন করছে। টিকা সংগ্রহ করে অবিলম্বে টিকা প্রদানের রোডম্যাপ ঘোষণা করতে হবে।’

সরকারের সমালোচনা করতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘ভয়াবহ ফ্যাসিস্ট সরকার আজকে আমাদের বুকের ওপর চেপে বসেছে। ১/১১ এর তত্ত্বাবধায়ক সরকারের ধারাবাহিকতা এই সরকার।’

আরাফাত রহমান কোকো যোগ্য ক্রীড়া সংগঠক ছিলেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আরাফাত রহমান কোকোর উদ্যোগে বাংলাদেশে ক্রিকেটের নবযুগের সূচনা হয়।’

এ সময় অন্যদের মধ্যে ঢাকা মহানগর বিএনপি নেতা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, আমিনুল ইসলাম, রফিকুল আলম মজনু, কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, যুবদল সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল