,

মেলিন্ডার কাছে শেয়ার হস্তান্তর, ধনীর তালিকায় পিছিয়ে গেলেন গেটস

news-image

বাণিজ্য ডেস্ক : একটু একটু করে বিচ্ছেদ পরবর্তী সব আনুষ্ঠানিকতা শেষ করছেন বিল গেটস ও মেলিন্ডা গেটস। গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে তাঁদের বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। এখন চলছে তাঁদের সম্পত্তির ভাগাভাগি। ইতিমধ্যে বিল গেটস তাঁর বিভিন্ন কোম্পানির শেয়ারের একটা বড় অংশ মেলিন্ডার নামে হস্তান্তর করেছেন। আর এর ফলে মেলিন্ডা গেটসের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫৭০ কোটি ডলারে। সেই সঙ্গে গেটস পিছিয়েছেন শীর্ষ ধনীর তালিকা থেকে।

ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নিয়ারের তালিকা অনুযায়ী চতুর্থ অবস্থান থেকে পিছিয়ে পঞ্চম অবস্থানে চলে গেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। চতুর্থ অবস্থানে চলে এসেছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।

শেয়ার স্থানান্তরের পর বিল গেটসের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১২ হাজার ৯৬০ কোটি ডলারে। গত বৃহস্পতিবার বিল গেটসের বিনিয়োগ সংস্থা ক্যাসকেড ইনভেস্টমেন্ট এলএলসি মেলিন্ডার কাছে প্রায় ২৪০ কোটি ডলার মূল্যের স্টক হস্তান্তর করেছে। শেয়ার হস্তান্তরের বিষয়টি গত সোমবার গণমাধ্যমের সামনে আসে। মে মাসে বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর থেকে এখন পর্যন্ত মেলিন্ডাকে ৩২০ কোটি ডলারের শেয়ার হস্তান্তর করেছেন বিল গেটস।

মেলিন্ডা বিল গেটসের অটোনেশন কোম্পানির ৩৩ লাখ শেয়ার পেয়েছেন, যার মূল্য ৩৯ কোটি ২০ লাখ ডলার। ফ্লোরিডায় গেটসের গাড়ি কোম্পানির ৮ দশমিক ৮ শতাংশের মালিক মেলিন্ডা। কাসকেডের ২৮ লাখ শেয়ার পেয়েছেন, যার মূল্য ১০০ কোটি ডলার। কানাডিয়ান ন্যাশনাল রেলওয়ে কোম্পানির যে শেয়ার পেয়েছেন মেলিন্ডা, তার মূল্য ১০০ কোটি ডলার।

তবে এই বিচ্ছেদের আপসরফা কত, তা এখনো জানা যায়নি।

গত মে মাসের শুরুতে বিশ্বকে অবাক করে দিয়ে ২৯ বছরের দাম্পত্য জীবনের অবসান টানার কথা জানান বিল ও মেলিন্ডা গেটস। তাঁরা বলেন, ‘জুটি হিসেবে এগিয়ে যেতে পারি, এটা আমরা আর বিশ্বাস করি না।’ এক টুইটবার্তায় তাঁরা ঘোষণা দেন, ‘আমাদের সম্পর্কটি নিয়ে অনেক চিন্তাভাবনা ও কাজের পর আমরা আমাদের বিয়ের সমাপ্তি টানার সিদ্ধান্ত নিয়েছি।’ তাঁদের বিচ্ছেদের ঘোষণার পরই গণমাধ্যমে আলোচনা শুরু হয়ে যায়, বিচ্ছেদের আপসরফা হিসেবে মেলিন্ডা কী পাবেন, তা নিয়ে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য