,

দেশে পৌঁছাল সিনোফার্মের আরও ১৭ লাখ টিকা

news-image

বিশেষ সংবাদদাতা : দেশে পৌঁছেছে চীনের সিনোফার্মের আরও ১৭ লাখ ডোজ টিকা। মঙ্গলবার (১০ আগস্ট) রাত ৭টা ১৫ মিনিটে একটি ফ্লাইটে টিকাগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

টিকা গ্রহণ করেন স্বাস্থ্য অধিদফতরের সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ বিভাগের মেডিকেল অফিসার ডা. ফারুক আহমেদসহ বিমানবন্দরে কর্মরত অধিদফতরের কর্মকর্তারা।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান এ তথ্য জানান।

এর আগে সকালে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান জানিয়েছিলেন, কোভ্যাক্সের আওতায় চীন থেকে উপহার হিসেবে এই টিকা বাংলাদেশে আসবে।

উল্লেখ্য, গত ৩ জুলাই চীন থেকে প্রথম দফায় বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ টিকা দেশে আসে। আর ১৭ জুলাই দ্বিতীয় দফায় আসে আরও ২০ লাখ টিকা। এরপর ৩০ জুলাই আরও ৩০ লাখ টিকা আসে।

এছাড়া বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দেয় চীন। প্রথম দফায় ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় দেয় আরও ৬ লাখ ডোজ টিকা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য