,

সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিধিনিষেধ শিথিল করেছে সরকার’

news-image

‘জেলা প্রতিনিধি : দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার কঠোর বিধিনিষেধ শিথিল করেছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, করোনা পরিস্থিতি এখন উন্নতির দিকে। পরিস্থিতি বিবেচনায় সরকার যদি আবারও কঠোর লকডাউন ঘোষণা করে তাহলে সেনাবাহিনীর পেট্রোল কার্যক্রমও পুনর্বিন্যাস করা হবে।

মঙ্গলবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে টাঙ্গাইল শহরের নিরালা মোড় এলাকায় অপারেশন কোভিড শিল্ড টহল কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব মন্তব্য করেন।

সেনাপ্রধান বলেন, যদি সমন্বয় না থাকতো তাহলে করোনা পরিস্থিতি আরও খারাপ হতে পারতো। সবাই এক সঙ্গে কাজ করলে এবং জনগণ যদি সচেতন থাকেন তাহলে পরিস্থিতি দিন দিন উন্নতি হবে।

এ সময় ঘাটাইল ক্যান্টনমেন্টের জিওসি মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, বঙ্গবন্ধু সেনানিবাস ক্যান্টনমেন্টের জিওসি বিগ্রেডিয়ার জেনারেল এসএম আসাদুল হক, টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য