,

এক মিনিটের ব্যবধানে ২ ডোজ টিকা প্রদান

news-image

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে রবি কালিন্দী নামের এক চা শ্রমিকের শরীরে এক মিনিটের ব্যবধানে দুই হাতে দুই ডোজ টিকা প্রদান করা হয়েছে। সোমবার বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে এ ঘটনা ঘটে।
রবি কালিন্দী (৫৪) উপজেলার বৃন্দাবন চা বাগানের বাসিন্দা। এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

রবি কালিন্দী জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে যান। তার টিকার রেজিস্ট্রেশন ফরমটি অনলাইনে যাচাই করার পর টিকাদানকর্মীদের সামনের চেয়ারে বসতে বলা হয়।

প্রথমে তার বাম হাতে একটি টিকা দেয়া হয়। টিকা নেয়ার পরও ওই চা শ্রমিক চেয়ারটিতেই বসে ছিলেন। এ সময় ওই টিকাদানকর্মী নার্স বিপরীত দিকে ঘুরে টিকা ভর্তি আরেকটি সিরিঞ্জ হাতে নেন এবং চেয়ারে বসে থাকা চা শ্রমিককে শার্ট খুলে হাত বের করতে বলেন।

চা শ্রমিক ডান হাতের বাহু উন্মুক্ত করতেই ওই টিকাদানকর্মী আরেক ডোজ টিকা প্রদান করেন। লাইনে দাঁড়ানো অন্যান্য লোকজন বিষয়টি টিকাদান কাজে নিয়োজিত স্বাস্থ্য কর্মীদের অবগত করলে সঙ্গে সঙ্গে ওই চা শ্রমিককে পর্যবেক্ষণে নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাবুল কুমার দাশ জানান, ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে। টিকাদান কেন্দ্রে উপচে পড়া ভিড় ছিল।

কয়েক ঘন্টা পর্যবেক্ষণের পর তার শারীরিক কোন সমস্যা দেখা যায়নি, তাকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে। পরবর্তীতে তার শারীরিক অবস্থার নিয়মিত খোঁজ-খবর নেয়া হচ্ছে।

ডা. বাবুল কুমার দাশ আরও জানান, এ ঘটনায় কারো গাফলতি আছে কি না বিষয়টি তদন্ত করার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানিয়া আফরোজকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য