,

দ্বিতীয় পুত্রের নাম প্রকাশ করে আলোচনায় কারিনা-সাইফ দম্পতি

news-image

বিনোদন ডেস্ক : ভালোবেসে বিয়ে করেছেন সাইফ আলী খান ও কারিনা খান। ২০১৬ সালের ডিসেম্বরে জন্ম নেয় তাদের প্রথম পুত্র সন্তান। সন্তানের নাম রেখেছেন তারা তৈমুর।

চলতি বছরে ২১ ফেব্রুয়ারিতে জন্ম নিয়েছে তাদের দ্বিতীয় সন্তান। জল্পনা কল্পনা ছিলো তার নাম নিয়ে।

এবার বলিউড হাঙ্গামা জানাচ্ছে, সাইফিনা দম্পতি তাদের দ্বিতীয় পুত্রের নাম রেখেছেন জাহাঙ্গীর।

এতদিন ধরে ছেলেকে আড়ালে রাখার জন্য অনেক কথা শোনেছেন সাইফিনা। তার নাম না প্রকাশ করাতেও কটু মন্তব্যের শিকার হয়েছেন তারা। এবার নাম জেনেই আলোচনার উত্তেজনা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।

অনেকে সমালোচনা করছেন হিন্দু কারিনার ছেলেদের নাম কেন মুঘল সম্রাটদের নামানুসারে রাখা হচ্ছে।

এর আগে বড় ছেলের নাম তৈমুর রেখে অনলাইনে ব্যাপক আক্রমণের মুখে পড়েছিলেন কারিনা কাপুর খান ও সাইফ আলী খান দম্পতি। বলা হচ্ছিল, হিন্দু হয়েও ‘মোঙ্গল সম্রাটের’ নাম বেছে নিয়েছেন নায়িকা।

এমনকি ‘লাভ জেহাদ’-এর শিকার বলে বারবার আক্রমণের মুখ পড়তে হয়েছিল তাকে!

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য