বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টিকিট ছাড়া চিড়িয়াখানায় প্রবেশ করলে জেল-জরিমানা

news-image

নিজস্ব প্রতিবেদক : টিকিট ছাড়া চিড়িয়াখানায় প্রবেশ করলে অনধিক দুই মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা গুনতে হবে।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই বিধান যুক্ত করে বাংলাদেশ চিড়িয়াখানা আইন, ২০২১–এর অনুমোদন দেওয়া হয়েছে।

গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি বৈঠকে সভাপতিত্ব করেন। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, অপরাধের বিষয়ে বলা হয়েছিল (প্রস্তাব), যদি কেউ ফি ছাড়া প্রবেশ করে, তাহলে অনধিক দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা যাবে। কিন্তু মন্ত্রিসভা এই প্রস্তাবকে পরিবর্তন করে দিয়েছে। সে ক্ষেত্রে অনধিক এক হাজার টাকা জরিমানা এবং অনধিক দুই মাস কারাদণ্ড করা হয়েছে। তবে প্রস্তাবিত আইনে স্কুল-কলেজের শিক্ষার্থী, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধীরা যাতে বিশেষ সুবিধায় চিড়িয়াখানা দেখতে পারে, সেই ব্যবস্থাও রাখা হয়েছে। এ ক্ষেত্রে ফি মওকুফ করা বা হ্রাস করার সুযোগ রাখা হয়েছে।

আনোয়ারুল ইসলাম বলেন, পশুর ক্ষতি করলে শাস্তির সুযোগ রাখা হয়েছে প্রস্তাবিত আইনে। খসড়াটি যখন আইন মন্ত্রণালয়ে যাবে, তখন তারা অন্যান্য দেশের বিষয়গুলো দেখে এটি ঠিক করবে।

মন্ত্রিসভা এখন থেকে প্রতিবছর ৬ অক্টোবর ‘জাতীয় জন্মনিবন্ধন দিবস’–এর পরিবর্তে ‘জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস’ হিসেবে পালনের প্রস্তাব অনুমোদন করেছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, জন্মনিবন্ধনের সঙ্গে এখন মৃত্যুনিবন্ধনও প্রয়োজন। কারণ, এখন অনেক কাজে এটি লাগে। আইনানুযায়ী শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে বাধ্যতামূলক নিবন্ধন এবং কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যুনিবন্ধনের কথা রয়েছে। এটিকে আরও কার্যকর করার জন্য এই দিবস করার প্রস্তাব করা হয়েছে, যাতে মানুষের মধ্যে সচেতনতা আসে।

এ ছাড়া বৈঠকে বাংলাদেশ জাতীয় জাদুঘর আইন, ২০২১ এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন, ২০২১–এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের করণীয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা

গ্রামে চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদার

গাজীপুরে গৃহবধূ হত্যা, প্রধান আসামির স্বীকারোক্তি

লাইফ সাপোর্টে বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া

আর্জেন্টিনাকে নিয়ে গান, ১৭ শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ

আন্দোলনের মাঝেই অসুস্থ সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ