,

শিল্পা শেঠির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

news-image

বিনোদন ডেস্ক : পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার হয়ে জেলে রয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজকুন্দ্রা। এবার শিল্পা শেঠির বিরুদ্ধেও অভিযোগ উঠল। সোমবার ভারতের লখনৌয়ে আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে শিল্পা শেঠির বিরুদ্ধে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অভিযুক্তের তালিকায় আছেন শিল্পার মা সুনন্দা শেঠির নামও। তাদের বিরুদ্ধে হজরতগঞ্জ থানায় এবং বিভূতি খন্দ থানায় দুটি মামলা দায়ের হয়েছে। দুটি মামলা দায়ের হওয়ার পরই আরও তৎপর হয়ে উঠেছে লখনৌ পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, লখনৌ পুলিশের একটি দল শিগগিরই মুম্বাইয়ে গিয়ে শিল্পা ও তার মাকে জেরা করতে পারে।

পুলিশ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আইওসিস ওয়েলনেস সেন্টার নামে একটি সংস্থা চালাতেন শিল্পা। উত্তরপ্রদেশে নানা জায়গায় এই নামে শরীরচর্চা কেন্দ্রের শাখাও রয়েছে। সংস্থাটির চেয়ারম্যান শিল্পা নিজেই। আর ডিরেক্টর পদে আছেন তার মা।

তাদের বিরুদ্ধে অভিযোগ, আরও অনেক জায়গায় কোম্পানির শাখা খোলার নামে অনেক মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে তা আত্মসাৎ করেছেন শিল্পা ও তার মা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য