,

কোভিড টিকা দেওয়া হবে অন্তঃসত্ত্বা নারীদের

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকার অন্তঃসত্ত্বা ও স্তন্যদানকারী নারীদের করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। টিকা বিষয়ক জাতীয় কমিটির পরামর্শ অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হলো। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের স্মারক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্মারক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সবার মতো অন্তঃসত্ত্বা/স্তন্যদানকারী নারীদের মধ্যেও আক্রান্ত হওয়ার ঝুঁকি আশঙ্কাজনকভাবে বেড়েছে। বিষয়টি বিবেচনা করে বাংলাদেশ সরকার জাতীয় টিকা কমিটির পরামর্শ অনুযায়ী অন্তঃসত্ত্বা/স্তন্যদানকারী নারীদের করোনার টিকা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

তবে অন্তঃসত্ত্বা/স্তন্যদানকারী নারীদের করোনার টিকা দেওয়ার ক্ষেত্রে কিছু নির্দেশনার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিজ্ঞপ্তি অনুযায়ী সাধারণ দুটি নির্দেশনা হলো-

অন্তঃসত্ত্বা নারীদের সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে শুধু হাসপাতাল বিশিষ্ট সরকারি টিকাদান কেন্দ্রে টিকা প্রদান করতে হবে।

টিকা প্রদানের আগে টিকাকেন্দ্রের রেজিস্টার্ড চিকিৎসকের মাধ্যমে কাউন্সেলিং সম্পন্ন সাপেক্ষে অন্তঃসত্ত্বা নারীকে টিকা প্রদান করতে হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা শর্তগুলো হলো-

অন্তঃসত্ত্বা নারী টিকা প্রদানের দিন অসুস্থ থাকলে তাঁকে টিকা প্রদান করা যাবে না।
অনিয়ন্ত্রিত দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত অন্তঃসত্ত্বা নারীকে করোনার টিকা প্রদান করা যাবে না।
কোনো অন্তঃসত্ত্বা নারীর ভ্যাকসিন অ্যালার্জির পূর্ব ইতিহাস থাকলে তাঁকে করোনার টিকা প্রদান করা যাবে না।
অন্তঃসত্ত্বা নারী যদি টিকার প্রথম ডোজ গ্রহণের পর এএফআই কেস হিসেবে শনাক্ত হন, তবে তাঁকে দ্বিতীয় ডোজ প্রদান করা যাবে না।
সম্মতিপত্রে টিকা গ্রহীতা/আইনানুগ অভিভাবক ও কাউন্সেলিং চিকিৎসকের স্বাক্ষর ছাড়া টিকা প্রদান করা যাবে না।
প্রসঙ্গত, এর আগে গত ২ আগস্ট অন্তঃসত্ত্বা এবং যেসব মা সন্তানকে বুকের দুধ পান করাচ্ছেন তাদের করোনাভাইরাসের টিকা দেওয়ার সুপারিশ করে জাতীয় টিকা পরামর্শক কমিটি (ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ) নাইট্যাগ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য