রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আগের ভাড়ায় চলবে বাস, বাড়তি ভাড়ায় লঞ্চ!

news-image

নিজস্ব প্রতিবেদকচলমান করোনা পরিস্থিতিতে আগামী বুধবার (১১ আগস্ট) থেকে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে বাস, ট্রেন ও লঞ্চ চলাচল করবে। এতে বাসে বর্ধিত ভাড়া না থাকলেও লঞ্চে তা বহাল থাকছে।

রোববার (৮ আগস্ট) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে গণপরিবহন চলাচলের কথা জানানো হয়।

তবে বাড়তি ভাড়া কমানো নিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বলছে, ওই প্রজ্ঞাপনে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনের কথা বলা হয়েছে। তাই আপাতত বর্ধিত ভাড়াই বহাল থাকবে। ভাড়া কমাতে হলে নৌ-পরিবহন মন্ত্রণালয় নতুন করে বৈঠক করে সিদ্ধান্ত নেবে।

রেলপথ মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী বুধবার কমলাপুর থেকে আন্তঃনগর ট্রেন ৩৮ জোড়া এবং ২০ জোড়া মেইল বা কমিউটার ট্রেন চলাচল করবে। আগামীকাল সোমবার (৯ আগস্ট) সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। আগের দামেই অনলাইনে এবং কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা।

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এ বিষয়ে বলেন, আমরা কখনই রেলের ভাড়া বাড়ায়নি। অর্থেক যাত্রী যখন পরিবহন করেছি তখনও আগের ভাড়ায় যাত্রীরা চলাচল করেছেন। পুরনো ভাড়ায় রেল চলবে।

তিনি আরও বলেন, সব আসনে যাত্রী পরিবহন করলেও মাস্ক ছাড়া কেউ ট্রেনে উঠতে পারবে না। যদি কেউ এই আইন লঙ্ঘন করে, তাকে রেল আইনে জরিমানা করা হবে।

অন্যদিকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ  বলেন, এখন আর বর্ধিত ভাড়া থাকবে না। আগের ভাড়ায় পরিবহন চলাচল করবে।

তিনি বলেন, সরকার মোট পরিবহনের অর্ধেক চলাচল করার কথা বলছে। কিন্ত কে গুনবে কোন পরিবহনের কয়টা বাস চলছে? এই বিষয়টা সংশ্লিষ্টদের ভাবা দরকার।

বর্ধিত ভাড়ায় চলবে লঞ্চ :

স্বাস্থ্যবিধি মানার অজুহাতে লঞ্চে বর্ধিত ভাড়া অর্থাৎ ৬০ শতাংশ ভাড়া বেশি নেয়া হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, যেহেতু স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলার নির্দেশনা রয়েছে তাই স্বাস্থ্যবিধি মানতে গিয়ে আমরা যে ভাড়া বাড়িয়েছি সেটিই বহাল থাকবে। আমরা এখন পর্যন্ত এই সিদ্ধান্তে আছি। ভাড়া পুনর্নির্ধারণ করতে হলে তো নতুন করে একটি বৈঠক বা মিটিং করতে হবে। সে জন্য বলব বর্ধিত ভাড়াই চলমান রয়েছে।

লঞ্চে বর্ধিত ভাড়া প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, লঞ্চে ভাড়া নির্ধারণ যে পদ্ধতিতে আছে সে হিসেবে কিছু আসন ফাঁকা থাকার কথা। কারণ ৫০ ভাগ আসন ফাঁকা রেখেই ভাড়া নির্ধারণ করা হয়েছে। এখন অবৈধটাকে বৈধ করা যাবে না।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু