,

বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে

news-image

নিজস্ব প্রতিবেদক :শ্রাবণের শেষের দিকে এসে বৃষ্টি কিছুটা বেড়েছে। আগামী তিনদিনের মধ্যে মৌসুমি বায়ুর শক্তিশালী হয়ে বৃষ্টির প্রবণতা আরও বাড়িয়ে দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

সব বিভাগেই এখন বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও অতিভারী (৮৯ মিলিমিটারের বেশি) বৃষ্টিও হচ্ছে। আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ‘এখন বৃষ্টি বেড়েছে, তবে তা থেমে থেমে হচ্ছে। আগামী দিনগুলোতে মৌসুমি বায়ু সক্রিয় হলে বৃষ্টি আরও বাড়বে। তখন হয়তো টানা বৃষ্টি হতে পারে।’

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

অপরদিকে, আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

এ সময়ে সারাদেশের দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিন দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।

শনিবার (৭ আগস্ট) সকাল ৬টা থেকে রোববার (৮ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বৃষ্টি অনেকটাই বেড়েছে। এ সময়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কক্সবাজারে ১০১ মিলিমিটার। ঢাকায় বৃষ্টি হয়েছে ১১ মিলিমিটার।

এছাড়া চট্টগ্রামে ৭৬, সন্দ্বীপে ৬৮, মাইজদীকোর্টে ৬৭, ফেনীতে ৪৫, সিলেটে ৫০, বগুড়ায় ২৭, বদলগাছীতে ২৬, সৈয়দপুরে ২৭, তেঁতুলিয়ায় ২০, ডিমলায় ৪৫, চুয়াডাঙ্গায় ৬৯, বরিশালে ৪৫, পটুয়াখালীতে ৭৪, খেপুপাড়ায় ৭২, ভোলায় ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর।

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়ই, শুক্রবার সেখানকার তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য