,

শেখ ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

news-image

জয়পুরহাট প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট।

এসময় আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা কৃষকলীগের সভাপতি এ্যাড. ফিরোজা চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি রাজা চৌধুরী, গোলাম হাক্কানী, খাজা শামছুল আলম, মোমিন আহম্মেদ চৌধুরী, এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জাহিদুল আলম বেনু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম আজম, সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন হিমু, জেলা যুবলীগের সভাপতি সুমন কুমার সাহা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক রেজাসহ অন্যান্যরা।

সভায় বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা লাভের নেপথ্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার প্রেরণা তুলে ধরা হয়। পরে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য