,

বিয়ের পিঁড়িতে বসছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা

news-image

বিনোদন ডেস্ক : ১০ বছরের সম্পর্কের ইতি টেনে অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন টলিউডের অন্যতম ‘লাভ-বার্ড’ অভিনেতা অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন।

সম্প্রতি কলকাতার একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ঐন্দ্রিলা সেন জানিয়েছিলেন, ২০২১ সালের ডিসেম্বরে বিয়ে করার পরিকল্পনা রয়েছে তাদের। যদিও শেষপর্যন্ত এ বছর অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়েটা হচ্ছে কিনা তা আসলে স্পষ্ট নয়।

তবে শুক্রবার ইনস্টাগ্রামে অভিনেতা অঙ্কুশের একটি পোস্ট ঘিরে টালিপাড়ায় জোর গুঞ্জণ উঠেছে তাদের বিয়ের। অনেকেই এখন থেকেই অঙ্কুশ-ঐন্দ্রিলাকে শুভেচ্ছা জানাতেও শুরু করেছেন। ঠিক কী আছে ওই পোস্টে?

অঙ্কুশ লিখেছেন, ‘অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর সে আমাদের পরিবারের অংশ হতে চলেছে। স্বপ্ন সত্যি হতে চলেছে।’

যদিও গণমাধ্যমের কাছে বিয়ে নিয়ে কোনো কিছুই বলতে নারাজ অঙ্কুশ। তবে অভিনেতা মুখ না খুললেও অনুরাগীদের উচ্ছ্বাসের শেষ নেই। অভিনেতার পোস্টের নিচে কমেন্টের বন্যা বয়ে গেছে। উঠে এসেছে একগুচ্ছ প্রশ্নও। কেউ লিখেছন ‘কবে বিয়ে?’ কারো প্রশ্ন, ‘কোন মাসের কত তারিখে বিয়ে?’, কেউ আবার আগাম শুভেচ্ছা জানিয়ে খান্ত হয়েছেন।

এর আগে সাক্ষাৎকারে ঐন্দ্রিলা জানিয়েছিলেন, বিভিন্ন রীতিতে নয়, শুধুমাত্র বাঙালি রীতিতেই বিয়ে করব। সাজগোজেও থাকবে পুরোপুরি বাঙালিয়ানা। প্রচুর বাংলা ধারাবাহিকে আমাকে বউ সাজতে হয়েছে। তাই নিজের বিয়ের সাজটা একটু হলেও আলাদা করতে চাই।

ওই একই সাক্ষাৎকারে অঙ্কুশ জানিয়েছিলেন, পরিবার আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা দুই পরিবার একসঙ্গে থাকি। তাই বিয়েতে আর দেরি করতে চাই না। ডিসেম্বরে বিয়ে করছি। বিয়ের তারিখটা শুধু দুই পরিবার বসে ঠিক করতে বাকি রয়েছে। করোনা পরিস্থিতিতে কীভাবে কী করব, কতজনকে দাওয়াত করব, সে বিষয়টা একটু দেখতে হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য