রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার পথে ভারতের উপহারের ৩০ অ্যাম্বুলেন্স

news-image

বেনাপোল প্রতিনিধি : ভারত সরকারের উপহারের ৩০টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সের চালান বেনাপোল কাস্টমস হাউসের আনুষ্ঠানিকতা শেষ করে শনিবার রাত ৮টার দিকে বেনাপোল বন্দর ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে।

২০২১ সালের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে দেশের স্বাস্থ্যসেবায় বিশেষ করে কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেয়ার ঘোষণা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই প্রতিশ্রুতি অনুযায়ী ৩০টি অ্যাম্বুলেন্স ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল বন্দরে আসে শনিবার সকালে।

বাকি অ্যাম্বুলেন্সগুলো সেপ্টেম্বরের শেষের দিকে পর্যায়ক্রমে পৌঁছাবে বলে জানান ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। এর আগে ভারত সরকারের উপহারের প্রথম অ্যাম্বুলেন্সটি (একটি) দেশে পৌঁছায় চলতি বছরের ২১ মার্চ। উপহার হিসেবে আসা এসব অ্যাম্বুলেন্সে ভেন্টিলেশন সুবিধা রয়েছে।

বেনাপোল কাস্টমসের কার্গো সুপারিনটেনডেন্ট স্বপন কুমার জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স (লাইফ সাপোর্টসহ) উপহার দিচ্ছে ভারত সরকার। এই উপহারের দ্বিতীয় চালানে ৩০টি অ্যাম্বুলেন্স বেনাপোল চেকপোস্টের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে শনিবার (৭ আগস্ট) সকালে বেনাপোল বন্দরে প্রবেশ করে।

অ্যাম্বুলেন্সগুলো বেনাপোল বন্দরে প্রবেশ করার পর ঢাকাস্থ উত্তরা মোটরসের নামে সিএন্ডএফ এজেন্ট অ্যাম্বুলেন্সগুলি বেনাপোল বন্দর থেকে ছাড় করণের জন্য বেনাপোল কাস্টমস হাউসে ডকুমেন্টস দাখিল করেন। কাস্টমসের সকল কার্যাদি সম্পন্ন হয়েছে সন্ধ্যার দিকে।

বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) আতিকুল ইসলাম জানান, ভারত থেকে বেনাপোল বন্দরে আসা ৩০টি অ্যাম্বুলেন্সের চালান বেনাপোল কাস্টমসের সকল কার্যাদি সম্পন্নের পর শনিবার রাত ৮টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু