,

ব্যারিস্টার সুমনকে যুবলীগ থেকে অব্যাহতি

news-image

নিউজ প্রতিবেদক : যুবলীগের আইন সম্পাদক ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে অব্যাহতি দেয়া হয়েছে। শনিবার রাতে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন সংগঠনটির দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ।

তিনি বলেন, ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে যুবলীগের আইন সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ইতোমধ্যে অব্যাহতির চিঠিতে স্বাক্ষর করা হয়েছে। উপ-দফতর সম্পাদক অফিসে যাচ্ছেন। রাতের (৭ আগস্ট) মধ্যেই ই-মেইলে তাকে (ব্যারিস্টার সায়েদুল হক সুমন) চিঠিটি পাঠিয়ে দেবেন।

এর আগে, একজন অফিসার ইনচার্জের (ওসি) প্রকাশ্য অনুষ্ঠানে জয় বাংলা স্লোগান দেয়া নিয়ে ফেসবুক লাইভ করে বিতর্কে আসেন সুমন। গত কয়েকদিনে তাকে অব্যাহতি দেয়ার দাবি ওঠে স্যোশাল মিডিয়ায়। আজ সে দাবি পূরণ করল যুবলীগ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য