,

মানুষকে সচেতন করতে পুলিশের ব্যতিক্রমী ‘মাস্ক ট্রি’

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : করোনা মহামারীতে নগরবাসীকে সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে চট্টগ্রামের ডবলমুরিং থানা পুলিশ। প্রতীকী একটি গাছে থরে থরে সাজানো রয়েছে মাস্ক। আর এই গাছটির নাম দেয়া হয়েছে ‘মাস্ক ট্রি’ বা মাস্ক গাছ।

মানুষ বিনামূল্যেই এই গাছ থেকে নিতে পারবে রং-বেরঙের সব মাস্ক। মানুষকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ বলে জানায় পুলিশ।

বিট পুলিশিং ডে উপলক্ষে শনিবার ব্যতিক্রমী এই উদ্যোগের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) মো. আব্দুল ওয়ারীশ। এ সময় উপস্থিত ছিলেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন, পিআই (ডবলমুরিং) মো. রফিকুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা, বিট কর্মকর্তা (দক্ষিণ আগ্রাবাদ) এসআই অর্ণব বড়ুয়া প্রমুখ।

জানা গেছে, ডবলমুরিং থানার ছয়টি বিটের ১০টি স্পটে এমন ১০টি ‘মাস্ক গাছ’ বসানো হয়েছে। লোহার কাঠামোতে গাছের ডালপালা দিয়েই ‘মাস্ক গাছ’ তৈরি করা হয়েছে। এসব গাছে পর্যায়ক্রমে ১ লাখ মাস্ক থাকবে। সেখান থেকে যে কেউ বিনামূল্যে নিতে পারবে মাস্ক।

উপ-কমিশনার আব্দুল ওয়ারীশ বলেন, এখন করোনা সংক্রমণ অনেক বেড়ে গেছে। এ অবস্থায় মাস্ক পরা জরুরি। গাছের কাঠামোতে মাস্ক রেখেছি, যাতে মানুষ মাস্ক বেছে নিতে পারে। প্রত্যেকে মাস্ক পরলে সংক্রমণ কমানো যাবে।

তিনি বলেন, করোনার বিস্তার রোধে পুলিশের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে। একদিন করোনা চলে যাবে। কিন্তু পুলিশের এসব অসাধারণ উদ্যোগের কথা মানুষ মনে রাখবে।

 

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, বিট পুলিশিং ডে উপলক্ষে মানুষের মাঝে মাস্ক পরার সচেতনতা বাড়াতেই এই মাস্ক ট্রি। ডবলমুরিং থানার ৬টি বিটের মোট ১০টি স্পটে এসব গাছ লাগানো হয়েছে। প্রাথমিক পর্যায়ে প্রতিটি গাছে এক হাজার করে মোট ১০ হাজার মাস্ক থাকবে। প্রদেয় মাস্কের মধ্যে কাপড় ও সার্জিক্যাল দুই ধরনের মাস্কই থাকবে। পর্যায়ক্রমে এক লাখ মাস্ক বিতরণ করা হবে।

যে ১০টি স্পটে মাস্ক গাছ লাগানো হয়েছে সেগুলো হলো— আগ্রাবাদ বাদামতলি মোড়, ব্যাপারীপাড়া, মহুরিপাড়া, পাঠানটুলী, মুনসুরাবাদ, দেওয়ানহাট, মিস্ত্রিপাড়া, হাজীপাড়া, পাঠানটুলী, দক্ষিণ আগ্রাবাদ, প্রতীকি গাছগুলো এখানেই থাকবে। মাস্কও এখানে ঝুলানো থাকবে। পথচারীরা প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে এখান থেকে মাস্ক নিতে পারবেন।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান