,

হেলেনা-পরীমনি-রাজ-পিয়াসা-মৌয়ের বাসায় একযোগে তল্লাশি

news-image

নিজস্ব প্রতিবেদক ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমনি, আলোচিত প্রযোজক নজরুল ইসলাম রাজ, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌয়ের বাসায় একযোগে তল্লাশি চালিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এছাড়া হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসা থেকে অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে ল্যাপটপ, মোবাইল ফোন, পেন-ড্রাইভ ও বিভিন্ন কাগজপত্র।

শনিবার (৭ আগস্ট) বিকেল থেকে তাদের বাসায় একযোগে অভিযান শুরু হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেন সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক।

তিনি বলেন, মামলার তদন্তের স্বার্থে পরীমনি, পিয়াসা, মৌ, রাজের বাসায় তল্লাশি চালানো হয়েছে। অভিযানে বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

তল্লাশি শেষে সিআইডি কর্মকর্তারা সাংবাদিকদের বলেন, ‘প্রয়োজন হলে আবারও তল্লাশি চালাবেন তারা।’

এর আগে বিকেলে হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় সিআইডির অভিযানের কথা জানা যায়। বিষয়টি নিশ্চিত করে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. আজাদ রহমান বলেন, হেলেনা জাহাঙ্গীরের মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। সেই মামলার তদন্তের পরিপ্রেক্ষিতেই তার বাসায় তল্লাশি চালানো হচ্ছে। তল্লাশি শেষে বিস্তারিত জানা যাবে।

সম্প্রতি র‍্যাব ও গোয়েন্দা পুলিশের একাধিক অভিযানে আটক হন পরীমনি, পিয়াসা, মৌ ও রাজ। তাদের সবার বাসা থেকেই মাদক উদ্ধার করা হয়েছে। তাদের পৃথক পৃথক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সবাই বিভিন্ন মেয়াদে রিমান্ডে আছেন। তাদের মামলাগুলো সিআইডিতে হস্তান্তর করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য