বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরীমনি ও একার সদস্যপদ সাময়িক স্থগিত করলো চলচ্চিত্র শিল্পী সমিতি

news-image

পরীমনির মাদককাণ্ডে চলচ্চিত্র শিল্পীদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে দাবি করে পরীমনির সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে শিল্পী সমিতি। শনিবার (৭ আগস্ট) এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন সমিতির সভাপতি মিশা সওদাগর। এই ঘটনায় পরীমনি গত ৪ আগস্ট গ্রেপ্তার হয়েছেন।

এফডিসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে মিশা বলেন, ‘পরীমনির ঘটনাটি আমাদের চলচ্চিত্র তথা শিল্পী সমাজের জন্য বিব্রতকর। আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেই না। পরীর বিষয়টির মামলা চলমান। এ নিয়ে কোনো মন্তব্য করা ঠিক নয়। আমরা তাই পরীমনির সদস্যপদ স্থগিত করলাম। এদিনই কেবিনেট মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সব সদস্যের মতামত নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে সভাপতি মিশা সওদাগর ছাড়াও উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, সহ-সভাপতি ডিপজল ও রুবেল। এছাড়া কার্যকরী কমিটির অরুণা বিশ্বাস, অঞ্জনা সুলতানা, আলেকজান্ডার বো, জ্যাকি আলমগীর, আলীরাজ প্রমুখ।

২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে যাত্রা করেন পরীমনি। এরপর তিনি প্রায় ৩০টির মতো সিনেমায় অভিনয় করেছেন। তার সর্বশেষ সিনেমা মুক্তি পায় ‘বিশ্বসুন্দরী’। নতুন করে তিনি ‘প্রীতিলতা’, ‘বায়োপিক’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা