রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার রাস্তায় যান ও মানুষের চলাচল বাড়ছে

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ রোধে দ্বিতীয় দফায় চলমান বিধিনিষেধের দ্বিতীয় দিনে আজ শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে গাড়ি চলাচল বেড়েছে। রাজধানীর বিজয় সরণি, কারওয়ান বাজার, মগবাজার ও নাবিস্কো এলাকায় গাড়ি বেশি থাকায় সিগন্যালগুলোয় গাড়ি থেমে থাকতে দেখা গেছে।

রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি চললেও প্রধান সড়কগুলোয় কোনো গণপরিবহন চলতে দেখা যায়নি। সড়কের বিভিন্ন মোড়ে থাকা তল্লাশিচৌকিগুলোয় তেমন কড়াকড়ি দেখা যায়নি। প্রয়োজনের পাশাপাশি অপ্রয়োজনে বাইরে বেরিয়েছেন অনেকে।

বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে গিয়ে দেখা যায়, সড়কে ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ অন্যান্য যানের চাপ রয়েছে। তবে সেখানে বসানো তল্লাশিচৌকিতে কেবল সন্দেহভাজন যান আটকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দুপুর ১২টার দিকে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ সড়কে গাড়ির চাপ রয়েছে। গার্মেন্টসসহ অনেক ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকায় প্রচুর লোকজন রাস্তায় বের হচ্ছেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাইরে বেরোনোর কারণ হিসেবে বেশির ভাগ ব্যক্তি চিকিৎসকের কাছে ও হাসপাতালের যাওয়া এবং স্বজনের মৃত্যুর কথা বলছেন। তবে অপ্রয়োজনে রাস্তায় বের হওয়ার কারণে চারটি মামলা হয়েছে এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে রাজধানীর নয়াপল্টন, শান্তিনগর, গুলিস্তান ও মহাখালী এলাকার বেশ কয়েকটি সড়ক ঘুরে দেখা যায়, যাত্রী নিয়ে সড়কে রিকশা চলাচল করছে। তবে রিকশা ও আরোহীর সংখ্যা অন্যান্য দিনের তুলনায় বেশি ছিল। এসব এলাকার গলিগুলোয় দোকানপাট খোলা।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু