,

রূপগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডে আরও ২১ লাশ হস্তান্তর

news-image

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ২১ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গ থেকে স্বজনের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়। এর আগে গত বুধবার ২৪ জনের লাশ হস্তান্তর করা হয়। এ নিয়ে মোট ৪৫ জন শ্রমিকের লাশ স্বজনের কাছে বুঝিয়ে দেওয়া হলো।

সরেজমিন দেখা যায়, আজ সকাল থেকেই ঢামেক মর্গের সামনে আসতে থাকেন নিহত শ্রমিকদের স্বজনেরা। দুপুর ১২টার পর মরদেহগুলো তাঁদের কাছে বুঝিয়ে দেওয়া শুরু হয়। এ সময় তাঁরা কান্নায় ভেঙে পড়েন। লাশবাহী অ্যাম্বুলেন্সগুলো একে একে লাশ নিয়ে ঢামেকের মর্গ ছেড়ে চলে যায়।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত উপমহাপরিদর্শক ইমাম হোসেন জানান, অগ্নিকাণ্ডে মারা যাওয়া ৪৮ জনের মধ্যে এ পর্যন্ত ফরেনসিক প্রতিবেদনে ৪৫ জনের লাশ শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকি তিনজনের পরিচয় শনাক্তের পর তাঁদের স্বজনের কাছে লাশ হস্তান্তর করা হবে।

হাসেম ফুডসের কারখানায় আগুনে পুড়ে মৃত্যুর ঘটনায় রূপগঞ্জ থানার ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক নাজিম উদ্দিন বাদী হয়ে কারখানার মালিক আবুল হাসেম, তাঁর চার ছেলেসহ আটজনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় গত ১০ জুলাই আবুল হাসেম, তাঁর চার ছেলেসহ আটজনকে গ্রেপ্তার করা হয়। পরে হাসেম ও তাঁর চার ছেলে জামিনে মুক্তি পান। হাসেম ফুডসের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহান শাহ আজাদ, উপমহাব্যবস্থাপক মামুনুর রশিদ, সিভিল ইঞ্জিনিয়ার ও প্রশাসনিক কর্মকর্তা মো. আলাউদ্দিন বর্তমানে কারাগারে।

গত ৮ জুলাই রূপগঞ্জে হাসেম ফুডস কারখানায় আগুনে ৫২ জনের মৃত্যু হয়। নিহত তিন ব্যক্তির পরিচয় শনাক্ত হওয়ায় তখনই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। বাকি লাশগুলো আগুনে এতটাই পুড়ে যায় যে দেখে চেনা বা শনাক্ত করার উপায় ছিল না। পরিচয় শনাক্ত না হওয়া লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য