,

সুরক্ষায় মিনিটে নিবন্ধন প্রায় ৫ হাজার

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের টিকা নিতে ‘সুরক্ষা’ অ্যাপ ও ওয়েবসাইটে গিয়ে দেশের দুই কোটির বেশি মানুষ নিবন্ধন করেছেন। আজ শনিবার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের (আইসিটি) এক কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আইসিটি বিভাগের ওই কর্মকর্তা জানান, আজ শনিবার দুপুর পর্যন্ত ২ কোটি ১৬ লাখের বেশি নিবন্ধন হয়েছে। প্রতি মিনিটে প্রায় পাঁচ হাজারের মতো নিবন্ধন হচ্ছে। আজ থেকে সারা দেশে করোনার টিকাদানের সম্প্রসারিত কর্মসূচি চলায় নিবন্ধন বেশি হচ্ছে বলে জানান তিনি।

গত ১৪ জুলাই টিকার জন্য নিবন্ধন এক কোটি ছাড়িয়েছিল। সম্প্রতি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেছিলেন, সুরক্ষায় প্রতিদিন ৫০ লাখ নিবন্ধনের সক্ষমতা রয়েছে।

করোনাভাইরাসের টিকা নিতে ২৬ জানুয়ারি দেশে নিবন্ধন কার্যক্রম শুরু হয়। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয় টিকাদান কর্মসূচি। টিকার মজুত কম আসায় ৮ জুন থেকে টিকার নিবন্ধনপ্রক্রিয়া স্থগিত করা হয়। এরপর জুন মাসের শেষ দিকে আবার শুরু হয় টিকার নিবন্ধন কার্যক্রম। দেশে অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, মডার্না ও ফাইজারের টিকা দেওয়া হচ্ছে।

দেশে এ পর্যন্ত করোনার টিকা এসেছে ২ কোটি ৫৬ লাখ ৪৪ হাজার। এর মধ্যে কিছু টিকা উপহার হিসেবে এসেছে। কিছু টিকা পাওয়া গেছে করোনার টিকা সংগ্রহ ও বিতরণের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স থেকে। বাকি টিকা সরকার কিনেছে। ইতিমধ্যে ১ কোটি ৪৭ লাখ ৩৩ হাজার ৩১৪ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে দুই ডোজ পেয়েছেন ৪৪ লাখ ৪৩ হাজার ৫১৭ জন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য