বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হতে পারে ভারী বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা

news-image

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। তাই দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার (৬ আগস্ট) সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সব বিভাগেই কম-বেশি বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি বৃষ্টি হয় কক্সবাজারের টেকনাফে। সেখানে ১৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এছাড়া এ সময় ঢাকায় ১৬, চাঁদপুরে ১২৮, রাজশাহীতে ৫৯, টাঙ্গাইলে ৭৩, নেত্রকোনায় ৮২, দিনাজপুরের ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

শনিবার সকাল থেকে ঢাকার আকাশ মেঘলা। বেলা যত গড়াচ্ছে আকাশে মেঘের আনাগোনা বেড়েই চলছে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, শনিবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

এ সময়ে সারাদেশের দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।

হাফিজুর রহমান বলেন, ‘মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মােটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়। সেখানে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল