,

১২টার মধ্যেই মিরপুরে সব টিকা শেষ

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণ রোধে আজ থেকে সারাদেশে শুরু হয়েছে গণটিকাকরণ কর্মসূচি। প্রথমদিনেই গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে শত শত মানুষ উপস্থিত হয়েছেন রাজধানীর বিভিন্ন ওয়ার্ডের কেন্দ্রগুলোতে। এই কার্যক্রমে নগরবাসীর ব্যাপক সাড়া দেখা গেছে। সকাল ১০টায় টিকাদান শুরু হয়ে দুই ঘণ্টাতেই বিভিন্ন কেন্দ্রে সাড়ে ৩০০ টিকা প্রদান সম্পন্ন হয়েছে।

শনিবার (৭ আগস্ট) মিরপুরের কয়েকটি ওয়ার্ড ঘুরে দেখা গেছে, নির্দিষ্ট সময়ের আগেই কেন্দ্রগুলোতে নারী-পুরুষের ভিড়। ২৫ বয়সের ঊর্ধ্বে টিকা দেয়ার নির্দেশনা থাকলেও কোথাও প্রথমদিনে ৬০ বয়সের নিচে কাউকে টিকা দেয়া হয়নি। কেন্দ্রগুলোতে সাড়ে ৩০০ করে টিকা দেয়া হলেও মাত্র দুই ঘণ্টার ব্যবধানে টিকা শেষ হয়েছে বলে ওয়ার্ড কমিশনাররা জানিয়েছেন।

বেলা সাড়ে ১১টায় মিরপুর ২ নং ওয়ার্ড ঘুরে দেখা গেছে, গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করেই টিকা নিতে আসছেন বাসিন্দারা। তবে বয়স্ক ও শারীরিক প্রতিবন্ধীদের দেয়া হচ্ছে টিকা। ৬০ বছরের কম বয়সীদের আগামীকাল আসতে বলা হয়েছে।

টিকা প্রদানে সাহায্যকারী ভলান্টিয়ার সাইফুল বলেন, ‘আজকে বয়স্কদের জাতীয় পরিচয়পত্র দেখে টিকা দেয়া হচ্ছে। প্রথম ডোজ টিকা দেয়ার পর আগামী মাসের ৭ তারিখে তাদের দ্বিতীয় ঢোজের দিন নির্ধারণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘টিকা নিতে কোনো রেজিস্ট্রেশন লাগছে না। আর যারা অন্য কেন্দ্রে রেজিস্ট্রেশন করেছেন তারা এখানে টিকা দিতে পারবেন না।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য