,

মরক্কো উপকূলে নৌকাডুবি, ৪২ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

news-image

উত্তর আফ্রিকার দেশ মরক্কোর উপকূলে অভিবাসীবোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ৪২ জন অভিবাসীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এই ৪২ জনের মধ্যে ৩০ জন নারী ও ৮ জন শিশুও রয়েছে। অভিবাসীদের অধিকার রক্ষায় কাজ করা স্প্যানিশ একটি সংস্থা এই তথ্য জানিয়েছে বলে শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, মরক্কোর উপকূলীয় শহর ঢাকলা থেকে অভিবাসীবাহী এই নৌকাটি ছেড়ে যাওয়ার কিছু সময় পরই উত্তাল সমুদ্রে সেটি ডুবে যায়। পশ্চিম সাহারায় অবস্থিত এই শহরটির নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব থাকলেও বর্তমানে তা মরক্কোর দখলে রয়েছে।

মানবাধিকার সংস্থা ক্যামিনাডো ফ্রন্টিরাস (ওয়াকিং বর্ডারস)-এর প্রতিষ্ঠাতা হেলেনা ম্যালেনো গারজন বলছেন, অভিবাসীবোঝাই নৌকাটি ডুবে যাওয়ার পর সেটিতে অবস্থান করা ৪২ জন অভিবাসী মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এই ৪২ জনের মধ্যে ৩০ জন নারী, ৮ জন শিশু ও চারজন পুরুষ রয়েছেন। এছাড়া নৌকায় থাকা মাত্র দশ জন জীবিত আছেন।

এদিকে অভিবাসীদের সহায়তায় কাজ করা অন্য একটি সংস্থা স্প্যানিশ কমিশন ফর রিফিউজিস (সিইএআর) টুইটারে দেওয়া এক বার্তায় বলছে, ‘এই ধরনের বিপর্যয়ের সঙ্গে আমাদের অবশ্যই অভ্যস্ত হওয়া চলবে না।’

আলজাজিরা জানিয়েছে, ঢাকলাতে অবস্থানরত মরক্কোর কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে নৌকাডুবির এই ঘটনার আনুষ্ঠানিক সত্যতা নিশ্চিত করেনি। তবে স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, নৌকাডুবির পর বৃহস্পতিবার ১২টি মৃতদেহ সমুদ্রের পানিতে ভেসে উপকূলে পৌঁছেছে। এছাড়া ১০ জনকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য