বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুখ খুললেন বিল গেটস

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মাইক্রোসফটের সহকারি-প্রতিষ্ঠাতা বিল গেটস প্রথমবারের মতো মেলিন্ডা ফ্রেঞ্চের সঙ্গে তার বিচ্ছেদ নিয়ে গণমাধ্যমের সামনে মুখ খুলেছেন। এ বিচ্ছেদকে তিনি ‘ব্যক্তিগত কষ্টের এক বড় উৎস’ বলে মন্তব্য করেছেন। বৃহস্পতিবার বিবিসি এ খবর জানায়।

৬৫ বছরের বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ গত মার্চে বিচ্ছেদের ঘোষণা দেন। ইতোমধ্যে আদালতের মাধ্যমে তাদের এ বিচ্ছেদের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সম্পদের ভাগাভাগির বিষয়টি তাদের দু’জনের উপর ছেড়ে দিয়েছে আদালত।

মার্কিন গণমাধ্যম সিএনএনের সঙ্গে আলাপকালে যৌন অপরাধি জেফ্রি এপস্টেইনকে নিয়েও কথা বলেন বিল গেটস। এ সময় জেফ্রির সঙ্গে তার সম্পর্ক নিয়ে আফসোস প্রকাশ করেন তিনি। বিল গেটস বলেন, একজন যৌন অপরাধীর সঙ্গে সময় কাটানোটা তার ‘বড় ধরনের ভুল’ ছিল।

যৌন অপরাধে বিচার চলাকালে জেফ্রি এপস্টেইন ২০১৯ সালে কারাগারে আত্মহত্যা করেছিলেন। জেফ্রির সঙ্গে সম্পর্ক রাখায় বিলের প্রতি অসন্তোষ ছিল মেলিন্ডার। তিনি চাইতেন, এ সম্পর্ক যেনো শেষ হয়।

সাবেক স্ত্রী মেলিন্ডা সম্পর্কে বলতে গিয়ে বিল গেটস বলেন, তিনি (মেলিন্ডা) ছিলেন খুব চমৎকার মানুষ। তিনি বলেন, ‘সেই অংশিদারিত্ব, ইতোমধ্যে যার ইতি টেনেছি আমরা, তা ব্যক্তিগত কষ্টের এক বিরাট উৎস।’

 

এ জাতীয় আরও খবর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের করণীয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা

গ্রামে চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদার

গাজীপুরে গৃহবধূ হত্যা, প্রধান আসামির স্বীকারোক্তি

লাইফ সাপোর্টে বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া

আর্জেন্টিনাকে নিয়ে গান, ১৭ শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ