,

ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম, ডিলারের কারাদন্ড

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় আব্দুর রহমান (৩৮) নামের এক ডিলারকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। টিসিবির পণ্য বিক্রিতে অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার দুপুরে শহরের বঙ্গবন্ধু স্কয়ার চত্বরে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাফফাত আরা সাঈদ এ আদেশ দেন। আব্দুর রহমান শহরের উত্তর পৈরতলার কাঞ্চন মোল্লার ছেলে। তিনি মাইশা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী। এ প্রতিষ্ঠানের হয়ে তিনি টিসিবির পণ্য বিক্রি করতেন।
ভ্রাম্যমান আদালত সূত্র জানা যায়, টিসিবির ডিলার মাইশা এন্টারপ্রাইজের বিরুদ্ধে পণ্য বিক্রয়ের সময় ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। প্রত্যেক ডিলারকে ৭০০ কেজি চিনি, ৩০০ কেজি ডাল, ৫০০ লিটার তেল বিক্রির জন্য দেয়া হয়। কিন্তু বৃহস্পতিবার আব্দুর রহমানের ট্রাকে ৪৫৯ কেজি চিনি, ১০৯ কেজি ডাল ও ১১২ লিটার তেল কম পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তিনি পণ্যগুলো অন্যত্র বিক্রি করে দেন বলে জানান।
পরে ভোক্তা অধিকার আইনে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও সাত হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে আরও তিন দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাফফাত আরা সাঈদ বলেন, ‘ভোক্তা অধিকার নিশ্চিতে জেলা প্রশাসনের পক্ষে থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য