,

বিশ্বজুড়ে বেড়েই চলেছে করোনায় মৃত্যু ও সংক্রমণ

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে তাণ্ডব চালিয়েই যাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাসের ছোবলে সারাবিশ্বে মৃত্যু ও সংক্রমণও বাড়ছে। বিভিন্ন দেশে আবারও গত ২৪ ঘণ্টায় (বুধবার) ১০ হাজারের কাছাকাছি প্রাণ কেড়ে নিল এই ভাইরাস। এ নিয়ে মহামারীতে মোট মৃত্যু প্রায় ৪২ লাখ ৬৯ হাজার।

এই সময়ে নতুন সংক্রমিত শনাক্তের সংখ্যা ৬ লাখ ৭১ হাজারের ওপর। এতে বিশ্বজুড়ে ২০ কোটি ৯ লাখ ছাড়িয়েছে করোনা সংক্রমিতের সংখ্যা।

দৈনিক মৃত্যুতে এখনও শীর্ষে ইন্দোনেশিয়া। দেশটিতে গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ১ হাজার ৭৪৭ জনের। ৩৫ হাজার ৮শ’র বেশি মানুষের দেহে মিলেছে এই ভাইরাস। ১ হাজার ১১৮ জনের মৃত্যু আর ৪০ হাজারের বেশি সংক্রমিত ধরা পড়েছে ব্রাজিলে। রাশিয়ায় মারা গেছে প্রায় ৮শ’ জন।
আমেরিকা আরও বেড়েছে করোনার প্রকোপ। বুধবার ৬২৮ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। আক্রান্ত শনাক্ত হয়েছে ১ লাখের ওপর। এদিন ভারতে মৃত্যু হয়েছে ৫৩২ জনের। ৪৩ হাজারের কাছাকাছি আক্রান্ত শনাক্ত হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য