,

টিকা কার্যক্রমে সবার সহযোগিতা চাইলেন স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : দেশে এক সপ্তাহে এক কোটি ডোজ টিকা প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার। এ কার্যক্রমকে সফল করতে সবার সহযোগিতা চেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার এক বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘টিকা কার্যক্রমকে সফল করতে দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতা এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতার মাধ্যমে টিকা কার্যক্রম কীভাবে ফলপ্রসূ করা যায় সে ব্যাপারে সবাইকে অনুরোধ করা হলো।’

টিকা কার্যক্রম নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ওই সভায় ১৮ বছরের ঊর্ধ্বে কেউ টিকা নেয়া ছাড়া ঘরের বাইরে বের হতে পারবে না- এ ধরনের কোনো সিদ্ধান্ত বা প্রস্তাবনা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে করা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ বক্তব্যটি কার তা উল্লেখ না থাকায় এ নিয়ে জনমনে স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কে একটি ভুল বোঝাবুঝির সুযোগ সৃষ্টি হয়েছে, যা একেবারেই অনাকাঙ্ক্ষিত।’

এরকম সংবাদে মানুষের মনে সরকারের কার্যক্রম নিয়ে যাতে সংশয় দেখা না দেয় সে বিষয়ে সবার সহযোগিতা চেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের