,

রংপুরে এনআরসি ক্যাম্পের ড্রেন ও ডাস্টবিন ব্যবস্থার বেহাল দশা, চরম ভোগান্তি

news-image

রংপুর ব্যুরো : রংপুর মাহনগরীর আলমনগর রবার্টসনগঞ্জে অবস্থিত বিহারি আধ্যুষিত এনআরসি ক্যাম্পের ড্রেনেজ ও ডাস্টবিন ব্যবস্থার বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছেন ক্যাম্পের বাসিন্দারা। তারা জানান, এই ক্যাম্প দুই শতাধিক মানুষের বসবাস। এরা সবাই আটকে পড়া পাকিস্থানী। দীর্ঘদিনেও এই ক্যাম্পের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন হয়নি। এমনকি ডাস্টবিন না থাকায় যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। এর ফলে মানুষের বসবাস ও যাতায়াতে ভোগান্তি দিন দিন বেড়েই চলেছে। এনিয়ে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের কোন মাথা ব্যাথা নেই।

খোঁজ নিয়ে জানা গেছে, রবার্টসনগঞ্জে অবস্থিত বিহারি আধ্যুষিত এনআরসি ক্যাম্পে ডাস্টবিন না থাকায় এখানকার বাসিন্দাদের অনেকের বাড়ির সামনে ময়লার ভাগাড়ে পরিনত হয়েছে। এছাড়াও ড্রেন সংস্কার না করায় সরু ড্রেনের দুর্গন্ধুযুক্ত নোংরা পানি অনেকের বাসাবাড়ি ও সড়কে উপছে পড়ছে। ড্রেনের পানি পঁচে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষণ হচ্ছে। সেই সাথে মশা, মাছিসহ কীটপতঙ্গের উপদ্রব বাড়ছে। অনেকেই নানা রোগে আক্রান্ত হচ্ছেন। এর ফলে চরম দুর্ভোগে জীবন যাপন করছেন এখানকার বাসিন্দারা।

এদিকে অস্বাস্থ্যকর পরিবেশ, ড্রেন ও ডাস্টবিন ব্যবস্থার বেহাল দশায় প্রতি বর্ষা মৌসুমে এই ক্যাম্পের মানুষজনকে হাঁটু পানি পার হয়ে চলাচল কর হয়। এখানে যেন দুর্ভোগের শেষ নেই।
সরেজমিনে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের রবার্টসনগঞ্জ এনআরসি ক্যাম্পের বিভিন্ন গলি ঘুরে দেখা গেছে, ড্রেন ও ডাস্টবিন ব্যবস্থার বেহাল দশা। ক্যাম্পের উন্মুক্ত সরু ড্রেন গুলোতে পড়ে আছে ময়লা আবর্জনার স্তূপ। ডাস্টবিনের অভাবে জনসাধারণ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলছে। এতে প্রতিনিয়তই নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এখানকার বাসিন্দাদের।
সরেজমিনে ওই ক্যাম্পে গেলে কথা হয় স্থানীয় বাসিন্দা আবু সাঈদ, মনু মিয়া, তুলিপ মিয়া ও আশিকুর রহমানের সাথে। তারা জানান, দীর্ঘদিন যাবৎ এই ড্রেন ও ডাস্টবিন ব্যবস্থা নিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে সকলের। বেশ কয়েকবার স্থানীয় জনপ্রতিনিধিদের বলা হলেও তারা কোন কর্ণপাত করেননি। ক্যাম্পে বসবাসরত সকলেই নি¤œ-মধ্যবিত্ত পরিবারের। তারা দিন এনে দিন খায়। আমাদের সমস্যাগুলো সমাধান করার মতো কেউ নেই।

এ ব্যাপারে রংপুর সিটি কর্পোরেশনের ২৬ ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম ফুলু বলেন, ক্যাম্পের বাসিন্দাদের দুর্ভোগের বিষয়টি নিয়ে সিটি মেয়রের সাথে কথা হয়েছে। তিনি দ্রুত সমস্যার সামাধান করবেন বলে আশ্বাস দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য