,

প্রসূতি ও দুগ্ধদানকারী মায়েদের ৭ আগস্ট থেকে টিকা দেয়া হচ্ছে না’

news-image

‘নিজস্ব প্রতিবেদক :স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশিদ আলম বলেছেন, প্রসূতি ও দুগ্ধদানকারী মায়েদের ৭ আগস্টে টিকা দেয়া হচ্ছে না। তাদের জন্য কোন টিকাটি বেশি কার্যকর তা ভেবে সেটা দেয়া হবে। তবে তাদের টিকা দেয়ার ব্যাপারে জাতীয় কমিটির সুপারিশ স্বাস্থ্য অধিদপ্তরে এসে পৌঁছেছে। এটা নিয়ে আমরা কাজ করছি। তবে তাদের দ্রুত টিকা দেয়া হবে।

তিনি বলেন, যাদের এনআইডি নেই, তারা এনআইডি অফিসে আবেদন করলে দ্রুত তা দেয়া হবে। এ বিষয়ে এনআইডি অফিসের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের কথা হয়েছে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, চট্টগ্রামের পটিয়ায় বাইরে টিকা বিক্রির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ক্যাম্পেইন সফল করতে সব মন্ত্রণালয় সহযোগিতা করবে আশা ডিজির।

প্রধানমন্ত্রীর অনুশাসন আছে, মাঠ পর্যায়ে জনপ্রতিনিধিদের সাথে নিয়ে কাজ করতে হবে। তাদেরও সহযোগিতা আমরা পাবো।

টিকা মজুদের প্রশ্নে তিনি জানান, অবস্থার প্রেক্ষিতে সিদ্ধান্ত নেয়া হবে। নিবন্ধনের পর যারা টিকা পেতে মোবাইলে এসএমএস দেরিতে পাচ্ছেন বা অনেকে পাচ্ছেন না, তাদের বিষয়টি সমাধানে আইসিটি বিভাগকে বলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য